ঘরালি (Ghorali) ওয়েবসাইট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের নিচের শর্তাবলি মেনে চলার অনুরোধ করা হচ্ছে:
১. অর্ডার নিশ্চিতকরণ:
অর্ডার প্লেস করার পর কাস্টমার সাপোর্ট টিম থেকে ফোন বা মেসেজের মাধ্যমে অর্ডার ভেরিফাই করা হতে পারে।
২. ডেলিভারি ও রিসিভ:
ডেলিভারি পার্সেল গ্রহণের সময় ডেলিভারি ম্যানের সামনে পণ্য চেক করে নিন। কোনো ত্রুটি থাকলে তাৎক্ষণিকভাবে ডেলিভারি ম্যানকে জানাতে হবে।
৩. মূল্য ও পরিবর্তন:
ওয়েবসাইটে প্রদর্শিত পণ্যের মূল্য বা অফার কর্তৃপক্ষ যেকোনো সময় পরিবর্তন করার অধিকার রাখে।
